ফেসবুক-ইউটিউবে আ: লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার!


প্রকাশিত: ০৪:৪৪ ১২ মে ২০২৫
আন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা পরিষদ এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে— এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, দেশের বাইরে থেকেও কেউ ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগকে সমর্থনমূলক পোস্ট বা মন্তব্য করলে, তার বিরুদ্ধেও মামলা করা যাবে।
সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।”
এই পোস্টের সঙ্গে একটি পোস্টারও শেয়ার করা হয়, যেখানে হেডিং দেওয়া— “ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার”। পোস্টারে আরও উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি বা নেতাকর্মী যদি গোপনে মিছিল, বৈঠক বা সমাবেশে অংশ নেন, তাহলে সংশ্লিষ্ট থানার পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।
এছাড়াও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে মতামত বা সমর্থন জানালে, সেটিও এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এমনকি দেশের বাইরে থেকেও কেউ এমন কার্যক্রমে যুক্ত হলে, সাইবার অপরাধ আইনের আওতায় তাকে বিচারের মুখোমুখি করা হবে।
এর আগে শনিবার রাত ১১টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়— বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিচারের পথ সুগম করা হয়েছে।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞা অত্যন্ত জরুরি।”
উল্লেখ্য, ছাত্র-জনতা, নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলনের ফলস্বরূপ এ সিদ্ধান্তকে অনেকে "একটি যুগান্তকারী পদক্ষেপ" হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এর কঠোরতা নিয়ে প্রশ্ন তুলছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




