শেষ হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা!


প্রকাশিত: ০৯:১৪ ৩০ এপ্রিল ২০২৫
দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে ফিরতে প্রস্তুত ভোলার দুই লক্ষাধিক জেলে। ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল—এই দুই মাস ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ৩০ এপ্রিল, বুধবার দিবাগত রাত ১২টায়।
ভোলা জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা চলাকালে জেলার সাত উপজেলায় ৫৪০টি অভিযান ও ৬০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় দুই জেলেকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সদর উপজেলার ইলিশা চডার মাথা, ভোলারখাল, দৌলতখানের পাতারখাল ও চরফ্যাশনের সামরাজ মাছঘাটে এখন ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল বুনছেন, কেউ ট্রলারের ইঞ্জিন মেরামত করছেন, আবার কেউ নদীতে নামার জন্য প্রস্তুত করছেন মাঝিমাল্লা। পুরো এলাকায় যেন উৎসবের আমেজ।
স্থানীয় জেলে মো. আব্দুল্লাহ মাঝি, সিরাজ মাঝি, নাগর মাঝি ও আবু তাহের বলেন, “আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবে। আমরা সরকারের নিয়ম মেনেই নদীতে যাইনি। এই দুই মাস পরিবার নিয়ে খুব কষ্টে ছিলাম। সরকারি সহায়তা খুবই সীমিত ছিল—শুধু চাল দেওয়া হয়েছে, কিন্তু বাকি প্রয়োজন মেটেনি। এখন মাছ ধরতে পারলে সেই কষ্ট দূর হবে।”
তাদের ভাষ্যে উঠে এসেছে আশার পাশাপাশি শঙ্কার কথাও। যদি নদীতে মাছ কম পড়ে, তাহলে ঋণ শোধ করা কঠিন হবে। অনেকেই বলেন, “দেনা করে ট্রলার ঠিক করেছি, জাল মেরামত করেছি। নদীতে মাছ না পেলে অনেক বিপদে পড়ব।”
অন্যদিকে আড়তদাররা বলছেন, অভিযান চলাকালে আড়ত বন্ধ ছিল। এখন আড়ত পরিষ্কার করে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁরা মোকাম থেকে দাদন এনে জেলেদের দিয়েছেন, এখন নদীতে মাছ ধরা শুরু হলে সেই দেনা পরিশোধ হবে বলে আশা করছেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “মার্চ-এপ্রিলের এই নিষেধাজ্ঞা আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। মা ইলিশ ডিম ছেড়েছে, জাটকা বড় হওয়ার সুযোগ পেয়েছে। আশা করি এ বছর ইলিশের উৎপাদন ভালো হবে। সরকারি খাদ্য সহায়তাও জেলেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভোলায় ১ লাখ ৮৫ হাজার টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ছাড়িয়ে যাওয়ার আশায় রয়েছে মৎস্য বিভাগ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




