সংসদ হবে দুই কক্ষের, মোট আসন ৫০৫!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:১১ ১৪ জানুয়ারী ২০২৫
জাতীয় সংসদে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। নতুন প্রস্তাব অনুযায়ী, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে। নিম্নকক্ষে ৪০০টি আসন থাকবে এবং উচ্চকক্ষে থাকবে ১০৫টি আসন।
নিম্নকক্ষে নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সরাসরি ভোটে সংরক্ষিত থাকবে। অন্যদিকে, উচ্চকক্ষে ১০০ আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলো জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে এই আসন পাবে। বাকি ৫টি আসনে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া রোধ এবং ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে এসব সুপারিশ করা হয়েছে। এছাড়াও, সুপারিশগুলোতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের জবাবদিহিতা, এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
কমিশনের প্রতিবেদন আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, "আমরা এমন সুপারিশ করছি, যাতে ভবিষ্যতে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়।"
সংশ্লিষ্ট সূত্রমতে, নির্বাচনী পদ্ধতি ও আইন প্রণয়ন কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও দ্বিকক্ষ সংসদ গঠনের প্রস্তাব দিয়েছে। কমিশনের খসড়া সুপারিশে তাদের মতামত প্রতিফলিত হয়েছে বলে জানা গেছে।
দেশের সাংবিধানিক কাঠামোতে এই প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়ন হলে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




