ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: চুক্তি না হলে অপেক্ষা করছে ‘খুব খারাপ সময়’


প্রকাশিত: ১২:০৩ ১৭ মে ২০২৬
ইরানের সঙ্গে দ্রুত কোনো সমঝোতা বা শান্তিচুক্তি না হলে দেশটির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোই তেহরানের জন্য সবচেয়ে ভালো পথ।
ট্রাম্পের ভাষ্য, আলোচনার মাধ্যমে সমাধান হলে তা যুক্তরাষ্ট্র ও ইরান-উভয় পক্ষের স্বার্থেই ইতিবাচক হবে। তবে সমঝোতা ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা স্বীকার করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সম্ভাব্য সামরিক বিকল্প নিয়েও তার উপদেষ্টারা প্রস্তুতি রাখছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন নতুন কোনো মোড়ে যেতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী



