বাংলাদেশ প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি পাকিস্তানি নেতার: ‘ভারত নজর দিলে জবাব দেবে পাকিস্তানের মিসাইল’


প্রকাশিত: ১২:২৫ ২৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশকে ঘিরে ভারতের যেকোনো আগ্রাসী বা শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ–এনের (পিএমএল–এন) এক প্রভাবশালী নেতা। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশের দিকে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় বা হামলার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল তার জবাব দিতে প্রস্তুত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–র এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি নেতা কামরান সাঈদ উসমানী এক ভিডিও বার্তায় এই বক্তব্য দেন। ওই ভিডিওতে তিনি বলেন, “যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি ভারত খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়—তাহলে মনে রাখবে, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব দূরে নয়।”
উসমানী অভিযোগ করেন, ভারত ‘অখণ্ড ভারত’ ধারণা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের ওপর এমন কোনো রাজনৈতিক বা আদর্শিক চাপ পাকিস্তান মেনে নেবে না। তার ভাষায়, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে।
ভারত–পাকিস্তান সম্পর্কের অতীত টানাপোড়েনের প্রসঙ্গ টেনে উসমানী দাবি করেন, পাকিস্তান আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তা করতে দ্বিধা করবে না। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্নভাবে বাংলাদেশকে উত্যক্ত করছে এবং দেশটির ভেতরে ধর্মীয় ও রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে।
এ সময় তিনি আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। উসমানী বলেন, “বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোটে যাওয়া। বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।” তার মতে, এমন একটি জোট গঠিত হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানি এই নেতার বক্তব্য কেবল রাজনৈতিক মন্তব্য নয়; বরং এটি দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রতিফলন। বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত–পাকিস্তান–চীন–যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব–নিকাশের প্রেক্ষাপটে এই ধরনের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী



