ভারতে চড়া দামে ইলিশ, তবুও ক্রেতাদের উচ্ছ্বাস কমছে না


প্রকাশিত: ০৫:১১ ১৮ সেপ্টেম্বর ২০২৫
কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশের মানিকতলা বাজার, মাছের জন্য বিখ্যাত, আজ বৃহস্পতিবার সকালে ছিল অন্যরকম। বাজারে ভিড় বেশি হলেও ক্রেতা এতটা নয়। মূল কারণ: বাংলাদেশের ইলিশের অগ্নিমূল্য। তবে দুর্গাপূজার আগে এই ইলিশের আগমনে ক্রেতা ও বিক্রেতা উভয়েই খুশি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,২০০ রুপিতে। পশ্চিমবঙ্গ ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, বুধবার থেকে ধাপে ধাপে ভারতে আসা শুরু হয়েছে বাংলাদেশের ইলিশ। প্রথম দফায় বরিশালের ইলিশ এসেছে, যা অন্যান্য এলাকার ইলিশের তুলনায় দামে বেশি।
অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চন্দ্র দাস জানান, পাইকারি বাজারে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ নিলামে হয়েছে ১,৫০০ রুপি, আর ১ কেজি থেকে ১.৫ কেজি ওজনের মাছ নিলামে হয়েছে ১,৮০০ রুপি। খুচরা বাজারে দাম আরও ২০০–২৫০ রুপি বেশি।
খুচরা বিক্রেতা গৌরাঙ্গ পাল বলেন, “পরিবহন, বরফ এবং লাভের মার্জিনের কারণে দাম বেশি।” মানিকতলা বাজারের এক বিক্রেতা জানান, চাহিদার তুলনায় বাংলাদেশের ইলিশের সরবরাহ সীমিত। একসঙ্গে মাছ আসছে না, ফলে জোগানের সমস্যা রয়ে গেছে।
মাকসুদ আরও বলেন, ৫ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সরকারের অনুমোদিত ১,২০০ টন মাছ আমদানি সম্ভব হবে না। গত বছরও সময়ের স্বল্পতার কারণে পুরো পরিমাণ মাছ আমদানি করা যায়নি।
কলকাতা ও শহরতলির বাজারে প্যাকেটে ভর্তি বাংলাদেশি ইলিশের উপস্থিতি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে, যা দুর্গাপূজার আগে বাজারকে প্রাণবন্ত করে তুলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




