প্রিন্সেস ডায়ানার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন ট্রাম্প


প্রকাশিত: ০৩:৪০ ১৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রিটিশ রাজপরিবারের প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুগ্ধতা বহু পুরোনো। সেই শৈশব থেকেই রাজপরিবারের আভিজাত্য ও জাঁকজমক তাঁকে আকৃষ্ট করেছে। তাঁর মা মেরি অ্যান ম্যাকলিওড ছিলেন রাজপরিবারের অনুরাগী। ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠান টেলিভিশনে দেখে ট্রাম্পও একইভাবে মুগ্ধ হয়েছিলেন।
পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী হিসেবে ট্রাম্প প্রায়ই রাজপরিবারকে নিজের প্রচারণায় ব্যবহার করার চেষ্টা করেছেন। বিশেষ করে প্রিন্সেস ডায়ানার নাম তাঁর ব্যবসায়িক কৌশলে ব্যবহৃত হয়েছে বলে মনে করেন অনেক সহযোগী। নগর পরিকল্পনাবিদ ওয়েস ব্ল্যাকম্যান জানান, মার-এ-লাগো ক্লাবের সম্ভাব্য সদস্য তালিকায় ট্রাম্প ডায়ানার নামও জড়াতে চেয়েছিলেন, যাতে মানুষের আগ্রহ বাড়ে।
বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেছে, ট্রাম্প নাকি প্রিন্সেস ডায়ানার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। ট্যাবলয়েডে এমন খবরও ছাপা হয়েছিল যে, প্রিন্স চার্লস ও ডায়ানা ট্রাম্প টাওয়ারে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছেন। অনেকেই মনে করেন, এই গুজব ছড়িয়েছিলেন ট্রাম্প নিজেই।
ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিওনা হিল তাঁর বইয়ে লিখেছেন, রাজপরিবারের সঙ্গে দেখা করাটাই ছিল ট্রাম্পের কাছে জীবনের বড় সাফল্যের প্রতীক। ২০১৯ সালের যুক্তরাজ্য সফরে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ তাঁর জন্য ছিল স্বপ্নপূরণের মতো। সম্প্রতি উইন্ডসর ক্যাসলে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত নৈশভোজে যোগ দিয়ে তিনি আবারও সেই আড়ম্বর উপভোগ করেছেন।
এমনকি শোনা যায়, ট্রাম্প একবার প্রিন্স চার্লসকে মার-এ-লাগোতে এক বছরের জন্য বিনামূল্যে সদস্যপদ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। তবে উত্তরে চার্লসের দপ্তর থেকে তাঁকে জানানো হয়, চাইলে তিনি রাজপুত্রের পরিবেশ বিষয়ক দাতব্য তহবিলে অনুদান দিতে পারেন।
সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের জীবনে ব্রিটিশ রাজপরিবার সবসময়ই বিশেষ প্রভাব রেখেছে। প্রিন্সেস ডায়ানার প্রতি তাঁর আকর্ষণ আর রাজপরিবারকে ঘিরে নানা কৌশল আজও আলোচনার বিষয় হয়ে আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




