৪০ লক্ষ বছর আগে কেমন ছিল পূর্ব আফ্রিকা, কী খেত, কী ভাবে বাঁচত বাসিন্দারা? দাঁতের জীবাশ্মে মিলল বিস্ময়কর তথ্য


প্রকাশিত: ০১:৪৪ ২৩ এপ্রিল ২০২৬
আজকের মতো শুষ্ক নয়, বরং ঘন বনভূমি, নদী ও হ্রদে ভরপুর ছিল পূর্ব আফ্রিকার আফার অঞ্চল-এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রাচীন দাঁতের জীবাশ্ম বিশ্লেষণে। বিজ্ঞানীরা জানিয়েছেন, লক্ষ লক্ষ বছর আগের পরিবেশ, প্রাণীজগৎ ও আদিম মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে রয়েছে দাঁতের এনামেলে।
গবেষণার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ডেটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Zelalem Bedaso। ইথিওপিয়ার আফার অঞ্চল থেকে উদ্ধার হওয়া দাঁতের জীবাশ্ম পরীক্ষা করে তারা জানতে পেরেছেন, প্রায় ৪০ লক্ষ বছর আগে এই অঞ্চল ছিল সম্পূর্ণ ভিন্ন রূপে।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, সময়ের সঙ্গে মানুষের হাড় ক্ষয়ে গেলেও দাঁতের এনামেল প্রায় অপরিবর্তিত থাকে। ফলে সেই এনামেলে জমা থাকা রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে বোঝা যায়, প্রাচীন প্রাণীরা কী খেত এবং কী ধরনের পরিবেশে বাস করত।
এই গবেষণায় দেখা গেছে, তখনকার আফার অঞ্চলে বিস্তীর্ণ বনভূমি, তৃণভূমি, নদী ও হ্রদ ছিল। সেখানে বিচরণ করত জিরাফ, হাতি, জলহস্তী, ঘোড়া ও অ্যান্টিলোপের মতো প্রাণী। কেউ গাছের পাতা খেত, কেউ খেত ঘাস-আর সেই খাদ্যাভ্যাসের ছাপ স্পষ্টভাবে রয়ে গেছে তাদের দাঁতে।
প্রায় ২০ থেকে ৩০ লক্ষ বছর আগে ধীরে ধীরে এই অঞ্চলের পরিবেশ বদলাতে শুরু করে। বনভূমি কমে গিয়ে জায়গা নেয় তৃণভূমি ও সাভানা। এর ফলে প্রাণীদের দেহ ও দাঁতের গঠনে পরিবর্তন আসে। বিশেষ করে ঘাস খাওয়ার উপযোগী শক্ত দাঁত তৈরি হয় কিছু প্রাণীর।
একইভাবে আদিম মানব প্রজাতি Australopithecus afarensis-এর জীবনযাত্রার তথ্যও মিলেছে দাঁতের বিশ্লেষণে। গবেষণায় দেখা গেছে, তারা মূলত ফলমূল ও গাছের পাতা খেয়ে বেঁচে থাকত। ঘাস তাদের খাদ্যতালিকায় খুব বেশি ছিল না।
বিজ্ঞানীদের মতে, পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাস ও জীবনধারাও বদলেছে। দাঁতের এই সূক্ষ্ম তথ্য বিশ্লেষণ করে মানব বিবর্তনের গুরুত্বপূর্ণ ধাপগুলো নতুনভাবে বোঝা সম্ভব হচ্ছে।
এই গবেষণা প্রমাণ করে, কোটি বছর আগের পৃথিবীর ইতিহাস জানার ক্ষেত্রে দাঁতের জীবাশ্ম এক অমূল্য তথ্যভাণ্ডার, যা অতীতের হারিয়ে যাওয়া পৃথিবীকে নতুন করে সামনে নিয়ে আসছে।
বিজ্ঞাপন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান