মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জে ড. ইউনূস সরকার


প্রকাশিত: ০১:২২ ১৩ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
গত জুলাই মাস জুড়েই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েই মূল্যস্ফীতির চ্যালেঞ্জ্যের মুখোমুখি ড. মুহাম্মদ ইউনুস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা জুলাই মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে আন্দোলনের প্রভাব দৃশ্যমান হয়েছে। কারণ, সার্বিক মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি গত ১৩ বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি আবারও ১৪ শতাংশের ঘর ছাড়াল। অর্থাৎ নতুন সরকারকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে চ্যালেঞ্জ নিতে হবে।
বিবিএসের তথ্যানুযায়ী, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১.৬৬ শতাংশ। যা গত জুন মাসে ছিল ৯.৭২ শতাংশ। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪.১০ শতাংশ। যা গত জুন মাসে ছিল ১০.৪২ শতাংশ। এর আগে সর্বশেষ সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের এপ্রিলে ১৪.৩৬ শতাংশ। এরপর আর কখনো খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশে ওঠেনি। অন্যদিকে জুলাই মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯.৬৮ শতাংশ। যা গত জুন মাসে ছিল ৯.১৫ শতাংশ। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ ১১.৯৭ শতাংশ। এরপর গত মাসের মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।
এদিকে মঙ্গলবার সকালে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা প্রসঙ্গে বলেন, বাড়িয়ে বা কমিয়ে নয় বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশ করা হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবোর্চ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




