জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা


প্রকাশিত: ০২:২০ ২৫ অক্টোবর ২০২৬
সাইবার হামলার ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছিল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। এরপরও সাইটটিতে হামলার আলামত শনাক্ত হয়েছে। অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়ায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি চালু করতে পারছেন না ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।
রোববার (২৫ অক্টোবর) ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা সম্ভব হয়নি। শনাক্ত হওয়া সমস্যাগুলো সমাধানে কাজ করছে ব্যাংকটির আইটি বিভাগ।
ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়েবসাইটের দুটি স্থানে সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো মেরামত ও নিরাপত্তা পুনরুদ্ধারে কিছুটা সময় লাগছে। তবে রোববারের মধ্যেই ওয়েবসাইটটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
এর আগে বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মূলত গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে একটি সতর্কবার্তা প্রকাশ করে। এতে ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির (PHP) দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতার কথা জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, এসব দুর্বলতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা দূর থেকে আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। ঝুঁকি মোকাবিলায় দ্রুত নিরাপত্তা হালনাগাদ এবং প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
এই সতর্কতার পরই বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক। রোববার সকালে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট আবার চালু হলেও হামলার আলামত শনাক্ত হওয়ায় জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি। তবে বৈশ্বিকভাবে শনাক্ত হওয়া পিএইচপির দুর্বলতাই জনতা ব্যাংকের ওয়েবসাইটে হামলার কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য থাকায় এ ঘটনায় শীর্ষ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গত ১৯ অক্টোবর ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।
ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে ব্যাংকটির আইটি বিভাগ আশাবাদী হলেও নিরাপত্তা পুনরুদ্ধারের কাজ শেষ হওয়ার কোনো নিশ্চিত সময় জানানো হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
