১০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা সুইস ব্যাংকে; বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ


প্রকাশিত: ০৪:০৫ ১৯ জুন ২০২৬
এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বড় হারে বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা অর্থ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। আগের বছর এই পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের পর ২০২৫ সালেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে। গত এক দশকের হিসাবেও এটি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
তবে সুইস ব্যাংকে থাকা সব অর্থই পাচার করা টাকা—এমনটি বলা যায় না। ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশি ব্যাংক এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও বৈধভাবে সুইজারল্যান্ডের ব্যাংক বা তাদের আন্তর্জাতিক শাখায় অর্থ জমা রাখতে পারেন। সুইস ন্যাশনাল ব্যাংক এসব অর্থকে সংশ্লিষ্ট দেশের নাগরিক বা প্রতিষ্ঠানের দায় হিসেবে প্রতিবেদনে তুলে ধরে।
অর্থনীতিবিদদের মতে, জমা অর্থের এই বৃদ্ধি উদ্বেগজনক। তাদের ধারণা, অর্থ পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখন সরকারের মূল চ্যালেঞ্জ হলো অবৈধ অর্থপাচার রোধ করা এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়



