ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত


প্রকাশিত: ০১:২৫ ৬ জুন ২০২৬
দেশের ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর এসেছে সরকারের নতুন সিদ্ধান্তে। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর দীর্ঘদিন ধরে ৭.৫ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার পর সেই কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের পর বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক ইতোমধ্যে ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, যেসব ফ্রিল্যান্সারের কাছ থেকে ইতোমধ্যে কর কেটে নেওয়া হয়েছে, সেই অর্থ দ্রুত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ডাচ-বাংলা ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ জানান, আইটি ফ্রিল্যান্সারদের আয়ের ওপর আগে নিয়ম অনুযায়ী ৭.৫ শতাংশ উৎসে কর কাটা হতো। তবে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং তরুণদের উৎসাহিত করতে এখন থেকে এই কর আর কাটা হবে না।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যাংক দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এবং পূর্বে কেটে নেওয়া অর্থ ফেরতের প্রক্রিয়াও শুরু হয়েছে।
এদিকে খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সিদ্ধান্ত এবং ব্যাংকগুলোর দ্রুত উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং ও আইটি খাতকে আরও গতিশীল করবে এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




