আসন্ন ঈদুল আজহা ছুটি উপলক্ষ্যে আজও খোলা খোলা থাকছে ব্যাংক

প্রকাশিত: ১২:৩২ ২৩ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদের আগে আজ (২৩ মে) এবং আগামীকাল (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ ও রোববার ব্যাংকিং লেনদেন চালু থাকবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত লেনদেন করতে পারবেন। তবে আনুষঙ্গিক ব্যাংকিং কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে।
কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জানিয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত আকারে লেনদেন চলবে।
এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথে ঈদের ছুটির সময়ও ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের দিন ছাড়া অন্যান্য সময় আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সীমিতভাবে পরিচালিত হবে।
ছুটিকালীন দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




