ফারুকীর আহ্বান আহতদের পাশে ব্যবসায়ীদের এগিয়ে আসার


প্রকাশিত: ১২:১৮ ১৮ আগস্ট ২০২৪
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছেন । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট করেছেন।
এদিকে এই আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছেন শত শত মানুষ; যাদের অনেকেই সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি।
তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন ফারুকী। রোববার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। এতে বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের; যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।’
ফারুকী বলতে চাইলেন, ইতোমধ্যে অনেকেই এই কাজে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান ও পরামর্শ জানিয়ে জানিয়ে ফারুকী লেখেন, ‘নিজেরা মিলে জরুরী ভিত্তিতে একটা ফান্ড তৈরি করুন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। যা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে, যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। পরে আরও যোগ হতে পারে এস আলম-বেক্সিমকোর মতো ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই ফান্ডে।’

সবশেষ ফারুকী লেখেন, ‘সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরি কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।‘
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




