নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ


প্রকাশিত: ০২:৪৩ ১২ আগস্ট ২০২৬
বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বহুমুখী শিল্পী পীযূষ মিশ্রর মধ্যে চলমান মন্তব্য-পাল্টা মন্তব্যের ঘটনায় এবার যুক্ত হলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রতিবাদী অবস্থান নিয়ে শুরু হওয়া এই বিতর্কে নাসিরুদ্দিন শাহকে সরাসরি ‘শিয়াল’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা।
বুধবার (১১ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাসিরুদ্দিনকে কঙ্গনার আক্রমণ
নাসিরুদ্দিন শাহর পুরোনো একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে কঙ্গনা অভিযোগ করেন, তিনি দেশের অন্ন খেয়েও অন্য দেশের পক্ষে অবস্থান নেন।
কঙ্গনা বলেন, নাসিরুদ্দিন শাহর মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে অনুগত ‘কুকুর’ হওয়াকে তিনি বেশি সম্মানের মনে করেন। তার দাবি, আনুগত্য ও বিশ্বস্ততা বর্তমানে বিরল হয়ে উঠেছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, প্রত্যেক মানুষই কোনো না কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের প্রতি অনুগত। তিনি বলেন, যে দেশের অন্ন গ্রহণ করেন, সেই দেশের সুরক্ষায় লড়াই করতে তিনি গর্ববোধ করেন।
কী বলেছিলেন নাসিরুদ্দিন শাহ?
এর আগে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করেছিলেন নাসিরুদ্দিন শাহ।
গত ২৫ জুলাই থেকে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। আন্দোলন নিয়ে বলিউড তারকাদের নীরবতা প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেছিলেন, তারকারা তখনই কোনো বিষয়ে মুখ খোলেন, যখন তাদের বিবেক সায় দেয়।
এ সময় একটি প্রচলিত প্রবাদও উল্লেখ করেন তিনি। তার বক্তব্যের সারমর্ম ছিল—কুকুরের মুখে হাড় থাকলে সেটি ঘেউ ঘেউ করতে পারে না; হাড়টি মুখ থেকে পড়ে গেলেই সে আওয়াজ তোলে।
সেই মন্তব্যের জবাব কঙ্গনার
নাসিরুদ্দিনের ওই ‘কুকুর’ মন্তব্যের সূত্র ধরেই এবার তাকে আক্রমণ করেন কঙ্গনা।
তিনি দাবি করেন, দেশের প্রতি আনুগত্যের জায়গা থেকে তিনি নিজের অবস্থানকে গর্বের সঙ্গে দেখেন। অন্যদিকে নাসিরুদ্দিন শাহর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তার সমালোচনা করেন কঙ্গনা।
কঙ্গনার ভাষ্য অনুযায়ী, বর্তমানে ‘কুকুর’ শব্দটিকেও প্রশংসা হিসেবে দেখা যেতে পারে, কারণ আনুগত্য ও বিশ্বস্ততা খুবই বিরল। তার মতে, নাসিরুদ্দিন শাহর মতো ‘শিয়াল’ হওয়ার চেয়ে বিশ্বস্ত ‘কুকুর’ হওয়াই ভালো।
ঝাড়খণ্ডে আন্দোলন ঘিরে উত্তেজনা
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের রাঁচিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং পরীক্ষার অনিয়মের অভিযোগের তদন্ত ও সমাধানের দাবি জানাচ্ছেন।
সোমবার ঝাড়খণ্ড বিধানসভা অভিযানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানও ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপিও বিষয়টি নিয়ে মাঠে নেমেছে। এরই মধ্যে আন্দোলন ও তারকারদের অবস্থান নিয়ে নাসিরুদ্দিন শাহর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়। সেই বিতর্কে এবার কঙ্গনা রানাওয়াতের মন্তব্যও যুক্ত হলো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




