ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি


প্রকাশিত: ০৩:১৭ ৩০ জুলাই ২০২৬
নিজের ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, অতীত গ্রেপ্তার এবং চলমান আইনি প্রক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে খোলামেলা কথা বলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তিনি জানান, সত্য একদিন না একদিন আড়াল সরিয়ে সামনে আসবে—এই বিশ্বাসেই তিনি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন।
সংবাদ সম্মেলনে ভক্ত ও সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমণি বলেন, "আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করি, তাহলেও আমাকে গালি খেতে হয়। মানুষ আসলে আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না; তারা আমাকে কেবল সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গেই দেখতে পছন্দ করে। কেন এমনটা হয়, তা আমার জানা নেই।"
অতীতের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন কোনো আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়নি। কোনো গ্রেপ্তারি পরোয়ানা কিংবা বাসায় তল্লাশি চালানোর মতো অফিশিয়াল অনুমতিপত্রও তখন ছিল না বলে তিনি জানান। তবে আইন ও বিচার ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে পরীমণি বলেন, "মামলার জন্য যতদিন সময় লাগুক বা যত বছর হাজিরা দিতে হোক না কেন, আমি তা করব। আমার বিশ্বাস, আদালত একদিন আমাকে পূর্ণ সম্মানের সঙ্গে নির্দোষ ঘোষণা করবে।"
একইসাথে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও শিল্পীদের সুরক্ষা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। শুধু শিল্পী সমাজ নয়, রিকশাচালক থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




