আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ-পল্লবী


প্রকাশিত: ০৫:০৩ ১৯ জুন ২০২৬
দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা ধানুশ ও সাই পল্লবী। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘মারি ২’-তে তাদের জুটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল। বিশেষ করে সিনেমাটির গান ‘রাউডি বেবি’ এখনো ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।
এবার রাজকুমার পেরিয়াসামি পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওম’-এ দেখা যাবে ধানুশ-পল্লবী জুটিকে। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ওম: ফার্স্ট স্ট্রাইক’। টিজার প্রকাশের পর থেকেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ বেড়েছে।
টিজারে ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা ও আতঙ্কিত গ্রামবাসীর দৃশ্যের পর ধানুশকে অ্যাকশন অবতারে দেখা যায়। বৈরি আবহাওয়ার আবহে তার নাটকীয় প্রবেশ এবং লড়াইয়ের দৃশ্য দর্শকদের নজর কাড়ছে। তবে টিজারে সাই পল্লবীকে দেখা না গেলেও সিনেমায় তার গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকবে বলে জানা গেছে।
সিনেমাটিতে ধানুশ ও সাই পল্লবীর পাশাপাশি অভিনয় করছেন মালয়ালম তারকা মাম্মুট্টি এবং শ্রীলীলা। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’। দীর্ঘ বিরতির পর প্রিয় জুটিকে আবারও বড় পর্দায় দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




