টরন্টো উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা


প্রকাশিত: ১২:৪৬ ২৭ জুলাই ২০২৪
এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বড় পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন মেহজাবীন।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি পুরোন খবর। নতুন খবর হলো মেহজাবীনের এই সিনেমা দেশে মুক্তি পাওয়ার আগেই জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই উৎসবেই। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে উৎসবের ৪৯তম আসর, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ডিসকভারি প্রোগ্রামে ‘সাবা’ ছাড়াও জায়গা পেয়েছে ২৩টি সিনেমা।
মেহজাবীন চৌধুরী
টরন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নিয়েছে ‘সাবা’, এমন খবরে উচ্ছ্বসিত মেহজাবীন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম ছবি এটি। খুব ইচ্ছা ছিল বাংলাদেশে যখন মুক্তি পাবে, তখন আপনজন, সহশিল্পীরা মিলে একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব। কিন্তু তার আগে ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তির সুযোগ পেয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করে টরন্টোর মতো বড় উৎসবে মনোনীত হয়েছে, এটি আমার কল্পনার বাইরে ছিল। তবে যা হয়, ভালোর জন্য হয়। এটি আমাদের পুরো টিমের জন্য বড় পাওয়া।’
মেহজাবীন মনে করেন, এ উৎসবে তাঁর অভিনীত সিনেমার প্রদর্শনী তাঁর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। মেহজাবীনের ভাষ্যে, ‘বড় উৎসবে ছবিটি প্রদর্শনী হচ্ছে, একজন শিল্পী হিসেবে এটি আমার সৌভাগ্য। ক্যারিয়ারের জন্য অনেক বড় অর্জন। এখন মনে হচ্ছে, দীর্ঘদিন অপেক্ষার পর প্রথম সিনেমা হিসেবে এ গল্প বাছাই করার সিদ্ধান্তটি সঠিক ছিল।’
মেহজাবীন
প্রায় ১৪ বছর ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করে আসছেন মেহজাবীন। নাটক, বিজ্ঞাপন, ওটিটিসহ সব মাধ্যমে কাজ করলেও বাকি ছিল বড় পর্দায় অভিনয়। মেহজাবীন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিনোদনের নানা মাধ্যমে কাজ করলেও সিনেমাটা করা হচ্ছিল না। যেখানেই যেতাম, প্রশ্নের মুখোমুখি হতাম, কেন আমি সিনেমা করছি না? তবে আমি সিনেমা করার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম, মনের মতো করেই প্রথম সিনেমাটি করতে চাই। যে সিনেমা নিজের কাছেও স্মৃতি হয়ে থাকবে, দর্শকও সারা জীবন মনে রাখবেন। যে ছবির মান, গল্পের গভীরতা—সবই যেন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। তেমনই একটা গল্প, চরিত্র পেয়ে গেলাম।’
মেহজাবীন আরও বলেন, ‘ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।’
মেহজাবীন চৌধুরী
যৌথভাবে ‘সাবা’র গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ট্রিলোরা খান। পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
টরন্টো উৎসবে নিজের সিনেমা মনোনীত হওয়ার অনুভূতি জানিয়ে নির্মাতা বলেন, ‘২১ বছর ধরে প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছি, বিজ্ঞাপনচিত্র পরিচালনা করেছি। স্বপ্ন ছিল, একদিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাব। গত বছর সেই স্বপ্ন পূরণ করেছি। নিজের প্রথম ছবি এত বড় উৎসবে প্রদর্শনীর সুযোগ পাবে, খবরটি আমাকে আপ্লুত করেছে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




