শাহরুখের ৬০তম জন্মদিনে ‘মান্নত’-এই দেখা মিলবে বাদশাহর?


প্রকাশিত: ০৪:৪১ ৩১ অক্টোবর ২০২৫
বলিউডের কিং খান শাহরুখ খানের ৬০তম জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছরের মতো এ বছরও ভক্তদের উন্মাদনা চরমে। প্রতি বছর এই দিনে মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের সমুদ্র–তটবর্তী সাদা বাংলো ‘মান্নত’-এর সামনে জড়ো হন হাজারো ভক্ত—যাঁরা অপেক্ষা করেন তাঁদের প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য।
তবে গত কয়েক দিন ধরে গুঞ্জন ছড়িয়েছিল, এ বছর নাকি শাহরুখ খান ‘মান্নত’-এ থাকবেন না। খবর রটেছিল, তিনি পরিবারসহ আলিবাগে জন্মদিন উদ্যাপন করবেন। এতে ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময়েই আসে সুখবর—শাহরুখ নিজেই জানালেন, এ বছরও জন্মদিনে ‘মান্নত’-এ দেখা যাবে তাঁকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, এক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শাহরুখকে প্রশ্ন করেন—‘স্যার, এ বছর মান্নতে অনুরাগীদের দেখা দিতে আসবেন?’ উত্তরে কিং খান লেখেন, ‘হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।’
তাঁর এই রসিক উত্তরে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কারণ, বর্তমানে ‘মান্নত’-এ চলছে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ। তাই ‘শক্ত টুপি’ প্রসঙ্গ টেনে শাহরুখ খান মজার ছলে নিজের উপস্থিতি নিশ্চিত করেন।
প্রতি বছরই জন্মদিনের দিন শাহরুখ খান তাঁর ভক্তদের উদ্দেশে বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে শুভেচ্ছা জানান, বাতাসে চুমু ছুড়ে দেন কিংবা তাঁর বিখ্যাত দুই হাত ছড়ানো ভঙ্গিতে অভিবাদন জানান। কয়েক মিনিটের সেই মুহূর্তই পরিণত হয় ভক্তদের জন্য উৎসবে।
শাহরুখ নিজেও বহুবার বলেছেন, তাঁর জন্মদিন কেবল তাঁর একার নয়—এটি এখন ভক্তদের উৎসব। বড় তারকা হওয়ার এই ভালোবাসাকেই তিনি জীবনের বড় পাওয়া হিসেবে দেখেন।
এদিকে শাহরুখের ভক্তদের জন্য আরও এক চমক অপেক্ষা করছে। জন্মদিনের দিনই প্রকাশ পাবে তাঁর অভিনীত নতুন ছবি ‘দ্য কিং’-এর প্রথম টিজার। ফলে জন্মদিনটি হতে যাচ্ছে শাহরুখ অনুরাগীদের জন্য দ্বিগুণ আনন্দের উপলক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




