বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে মাহি, বললেন- রাগের মাথায় বলেছিলাম আমাদের বিচ্ছেদ!


প্রকাশিত: ০৬:৩৪ ১৮ অক্টোবর ২০২৫
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও আলোচনায়। বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর তাদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। তবে সম্প্রতি ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দেন এই নায়িকা। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে—তাহলে কি আবার এক হয়েছেন মাহি ও রাকিব? এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন মাহি। তার ভাষায়, ‘আমাদের বিচ্ছেদই হয়নি।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।” এর আগে প্রায় এক বছর আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে। তখন তিনি বলেন, “আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।”
তবে এবার নিজের আগের বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন মাহি। তিনি বলেন, “সে সময় রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।” মাহি ও রাকিবের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়েছে সম্প্রতি তাদের দুজনের ফেসবুক পোস্টে একই ছবি শেয়ার করার পর। সোমবার রাতে মাহি স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি লিখেন, “মাশা আল্লাহ।” এর এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও।
ছবিটি নিয়ে মাহি জানান, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”
উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। সেই সংসার টিকে ছিল পাঁচ বছর। পরে ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। দেড় বছর আগে তাদের বিচ্ছেদের ঘোষণা দিলেও এখন দেখা যাচ্ছে, সম্পর্কের বন্ধন এখনও অটুট।
এদিকে মাহিয়া মাহিকে নিয়ে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নতুন ছবি ‘অন্তর্যামী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবি ও বক্তব্যে বোঝা যাচ্ছে, মাহি ও রাকিব সরকারের সংসার এখনও টিকে আছে, এবং তারা একসঙ্গেই ভালো আছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




