সাদীকে নিয়ে মুখ খুললেন পরীমনি "ও আমার ছোট ভাইয়ের মতো"


প্রকাশিত: ০৪:২৯ ৬ অক্টোবর ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির প্রেমজ জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। এক দশকের ক্যারিয়ারে তাঁকে ঘিরে নানা সময় নানারকম গুঞ্জন উঠেছে। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে জোর চর্চা চলছিল।
এ বছরের শুরুতে আদালতে পরীমনির সঙ্গে শেখ সাদীকে একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি জামিনের সময় শেখ সাদী ছিলেন পরীমনির জামিনদারও। এরপর তাঁদের একসঙ্গে বিভিন্ন স্থানে দেখা যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান্টিক পোস্টে গুঞ্জন আরও জোরালো হয়। তবে সম্পর্কটি বেশিদিন স্থায়ী হয়নি। এ বছরের এপ্রিলে খবর আসে, তাঁদের সম্পর্ক ভেঙে গেছে।
প্রেমের গুঞ্জন নিয়ে এতদিন দুজনই কূটনৈতিক মন্তব্যে সীমাবদ্ধ ছিলেন। তবে অবশেষে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে বিষয়টি খোলাসা করেন পরীমনি। শেখ সাদীর সঙ্গে প্রেমের প্রশ্নে তিনি হাসতে হাসতে বলেন,
“ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।”
এর আগেও পরীমনি শেখ সাদী সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছিলেন। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে ভাগ করি, এতে আমি মানসিকভাবে ভালো থাকি।”
অন্যদিকে শেখ সাদীও একই মাধ্যমে পরীমনিকে নিয়ে বলেন,
“আমি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদে মানুষের পাশে থাকেন। তাঁর মঙ্গল কামনা করি সব সময়।”
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার সেটে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে পরীমনির পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়ে রূপ নেয় সেই সম্পর্ক, পরে বিয়ে ও এক সন্তানের জন্ম। তবে দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ ঘটে।
এছাড়াও পরীমনির নাম অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গেও যুক্ত হয়েছিল এক সময়। তবে সেই গুঞ্জনকেও ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন পরীমনি।
সাম্প্রতিক এই সাক্ষাৎকারে পরীমনি স্পষ্ট করে জানান, তাঁর জীবনের অনেক গুঞ্জনই তৈরি হয় মিডিয়ার কৌতূহল থেকে, তবে বাস্তবে সেগুলোর বেশিরভাগেরই কোনো ভিত্তি নেই। তিনি বলেন,
“আমি এখন শুধু আমার কাজ নিয়ে ভাবি। আমার পরিবার আর সন্তানের সুখই আমার আসল শান্তি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




