অবিশ্বাস্য! বিয়ে না করেই বাবা হতে চান সালমান খান?


প্রকাশিত: ০৫:১৭ ২৬ সেপ্টেম্বর ২০২৫
বলিউড সুপারস্টার সালমান খান আবারও আলোচনায়। দীর্ঘদিন ধরে অবিবাহিত থেকে ভক্তদের কৌতূহল বাড়ানো এই অভিনেতা এবার চমকে দিলেন নতুন মন্তব্যে। নিজেকে ‘ভার্জিন’ দাবি করে তিনি জানালেন, খুব শিগগিরই বাবা হতে চান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অ্যামাজন প্রাইমে প্রচারিত বলিউড তারকা টুইঙ্কল খান্না ও কাজলের নতুন টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এর প্রথম পর্বে হাজির ছিলেন সালমান খান ও আমির খান। দুই তারকা এদিন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তবে সবচেয়ে আলোচনায় উঠে আসে সালমান খানের বিয়ে ও সন্তান প্রসঙ্গ।
শো চলাকালে মজার ছলে টুইঙ্কল বলেন, “সালমান নিজেই সবসময় বলে সে ভার্জিন।” মুহূর্তেই সেই কথায় মাথা নেড়ে সম্মতি দেন ভাইজান। হাস্যরসের মধ্যেই হঠাৎ তিনি অকপটে জানিয়ে দেন— বাবা হওয়ার স্বপ্ন এখনো তার মনে বেঁচে আছে, আর খুব শিগগিরই সেই স্বপ্ন পূরণ করবেন।
আসলে এটাই প্রথম নয়। এর আগেও সালমান এ ধরনের দাবি করেছেন। ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ তিনি বলেছিলেন, “আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখব, যাকে একদিন বিয়ে করব।” তখনও অবিশ্বাসী করণের সামনে তিনি দৃঢ়ভাবে নিজেকে ‘ভার্জিন’ বলেন।
তবে নতুন অনুষ্ঠানে সালমান খানকে খানিক ভিন্ন সুরে পাওয়া গেল। প্রেম ও বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, “কয়েকজনকে আমি এড়িয়ে চলি। তবে সঙ্গীতা বিজলানি পরিবারে মতোই কাছের মানুষ।”
অন্যদিকে আমির খানও শোতে তাদের দীর্ঘ বন্ধুত্বের কথা শেয়ার করেন। তিনি জানান, প্রথমে সালমানকে পছন্দ করতেন না। কিন্তু ‘আন্দাজ আপনা আপনা’ ছবির কাজ করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময় সেই বন্ধুত্ব আরও গভীর হয়।
বলিউডে সালমান খানের প্রেমের সম্পর্ক সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সঙ্গীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রাই কিংবা ক্যাটরিনা কাইফ—প্রায় সব সম্পর্কই একসময় শিরোনাম হয়েছে। বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, “যখন একজন দ্রুত এগোয় আর অন্যজন পিছিয়ে থাকে, তখনই সম্পর্ক ভেঙে যায়।”
সম্প্রতি সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। সেই গুঞ্জনের মাঝেই বাবা হওয়ার ইঙ্গিত দিয়ে আরও একবার বলিউড ও ভক্তদের চমকে দিলেন সালমান খান। অকপট কণ্ঠে তিনি বললেন, “সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে। শেষমেশ তো সন্তানের কথাই আসে। দেখা যাক।”
উল্লেখ্য, শিগগিরই সালমান খানকে দেখা যাবে নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




