সালমানের ভ্রাতৃবধূ নয়,চুপিসারে বাগ্দান সারলেন হুমা কুরেশি

বলিউডে বহুদিন ধরেই অভিনেত্রী হুমা কুরেশির ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছিল। বিশেষ করে সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে তাঁর নাম জড়ানো নিয়েই বেশি আলোচনা হয়েছে। সোহেল ও তাঁর স্ত্রী সীমা সচদেবের ডিভোর্সের নেপথ্যে হুমা দায়ী—এমন সমালোচনা ও কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে। তবে এসব নিয়ে কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি হুমা।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন খবর এল—চুপিসারেই বাগ্দান সারলেন এই বলিউড অভিনেত্রী। আর তাঁর বাগ্দত্তা আর কেউ নন, বরং বলিউডেরই জনপ্রিয় অভিনয় প্রশিক্ষক রচিত সিং। যদিও হুমার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ঘনিষ্ঠ বন্ধু আকসা সিংয়ের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমেই খবরটি প্রকাশ্যে আসে।
আকসা শেয়ার করা ছবিতে কালো পোশাকে রচিত ও হুমাকে পাশাপাশি দেখা যায়। ক্যাপশনে আকসা লিখেছেন, ‘তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।’ ছবিতে হুমার হাতের আঙুলে উঁকি দিচ্ছিল ঝলমলে হিরের আংটি, যা দেখে বলিপাড়ায় এখন একটাই জল্পনা—হুমা কুরেশি বাগ্দান সারলেন রচিত সিংয়ের সঙ্গে।
এমনও শোনা যাচ্ছে, বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের রিসেপশনেও রঙ মেলানো পোশাকে একসঙ্গে এসেছিলেন তাঁরা। সেখানেও ক্যামেরাবন্দি হয় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত।
রচিত সিং শুধু অভিনয়ের শিক্ষক নন, বলিউডে তিনি এক পরিচিত মুখ। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, আনুশকা শর্মা, সাইফ আলী খানের মতো তারকাদের তিনি অভিনয়ের প্রশিক্ষণ দিয়েছেন। শুধু তাই নয়, রাভিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ সিরিজেও অভিনয় করেছেন তিনি।
হুমা কুরেশির সঙ্গে তাঁর বাগ্দানের খবর প্রকাশ্যে আসতেই বলিউডজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। একসময় সোহেল খানের সঙ্গে নাম জড়ালেও অবশেষে রচিত সিংয়ের হাত ধরেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন হুমা কুরেশি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু





