নায়িকা থেকে প্রযোজক: নতুন ভূমিকায় বুবলী

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:১২ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শবনম বুবলীর। একজন সংবাদ পাঠিকা থেকে হয়ে ওঠেন চিত্রনায়িকা। ৯ বছরের ক্যারিয়ারে ‘দেয়ালের দেশ’ ও ‘প্রহেলিকা’র মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে এবার প্রযোজক পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বুবলি।
জানা গেছে, বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মিত হবে। প্রথম উদ্যোগ হিসেবে কোরবানির ঈদে একটি নাটক নির্মাণ করা হবে, এরপর আগামী বছর সিনেমার ঘোষণা আসবে।
এ বিষয়ে বুবলী বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা এসেছে। এখানে মেধাবী ও অভিজ্ঞ অনেকে যুক্ত হচ্ছেন। অভিনয়ের মতো প্রযোজনাতেও মানসম্পন্ন কাজ করতে চাই।’
প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বুবলী। তিনি বলেন, ‘আমি চাই নতুনদের সঙ্গে কাজ করতে। অনেকেই প্রতিভাবান, কিন্তু বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য আমাদের দুয়ার খোলা।’
বুবলী জানান, ‘আমি সিনেমার মানুষ, তাই অবশ্যই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। তবে তার আগে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’
বর্তমানে প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্রেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন রোজার ঈদে তার একাধিক সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ‘পিনিক’ ও ‘জংলি’ নামের দুটি সিনেমার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




