কারিনার সঙ্গে ভালোবাসা দিবস উদ্যাপন করবেন!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৫ ১৪ ফেব্রুয়ারী ২০২৫
বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রেমকাহিনি রূপকথার মতোই। তাদের প্রেমের এক মজার স্মৃতি এবার শেয়ার করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল।
‘তাশান’ সিনেমার সেটে প্রথম প্রেম, তারপর রাজকীয় ভালোবাসার গল্প। শহীদ কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টেনে কারিনা যখন নতুন করে পথচলা শুরু করছিলেন, তখনই সাইফের আগমন। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানিয়েছেন, কারিনার সঙ্গে ভালোবাসা দিবস উদ্যাপনের জন্য একবার শুটিং থেকে ছুটি চেয়েছিলেন সাইফ আলি খান।
আমিশার ভাষ্যমতে, তখন ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবির শুটিং চলছিল। হঠাৎ সাইফ এসে বলেন, ‘আমিশা, আমি ভালোবাসা দিবসে ছুটি চাই। আদি (আদিত্য চোপড়া) বলেছে, তোমার সঙ্গে আগে আলোচনা করতে। আমি আসলে কারিনার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে যেতে চাই।’
আমিশা সাইফের আবদার শুনে হেসে বলেন, ‘ঠিক আছে, আমি বুঝে নেব। কোনো অসুবিধা নেই।’
এদিকে, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবারের ভালোবাসা দিবস সাইফ-কারিনা বাড়িতেই উদ্যাপন করবেন। গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার পর থেকেই সাইফের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সের ছবি ‘জুয়েল থিফ’-এর প্রচার ছাড়া খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি এই অভিনেতাকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




