সংসারের হিসেব-নিকেশ নিয়ে এক অদ্ভুত রসিকতা ভিকির!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:২৯ ১৪ ফেব্রুয়ারী ২০২৫
বছর তিনেক হলো অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের। ইতোমধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাট সুন্দরী যে পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন, সেকথা আগেই ফাঁস করেছিলেন স্বামী ভিকি। একেবারেই কড়া হাতে সংসার খরচের সকল হিসেব রাখেন অভিনেত্রী।
তবে এবার প্রকাশ্যেই ক্যাটরিনাকে ‘বিচিত্র প্রাণী’ আখ্যা দিলেন অভিনেতা! কিন্তু কেন?
বলিউডের অন্যতম এই পাওয়ার কাপলকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই! বিয়ের পর থেকে ক্যাটরিনাকেও বলিউডে পর্দায় খুব একটা দেখা যায়নি। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি করে সচেতন হয়ে উঠেছেন তিনি।
অন্যদিকে চুটিয়ে কাজ করছেন ভিকি কৌশল। বর্তমানে তিনি ছাবার প্রচারে ব্যস্ত। তার ফাঁকেই এবার এক ভিডিওবার্তায় ক্যাটরিনাকে ‘বিচিত্র অথচ সৎ প্রাণী’ বললেন ভিকি কৌশল।
পুরো বিষয়টাই যদিও রসিকতা করেই করা। অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন লজ্জায় লাল হয়ে। স্বামী তাকে ‘বিচিত্র প্রাণী’ বলে মন্তব্য করেছে এমন ভিডিও শেয়ার করে ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, “দেখুন আমার স্বামী আমার সম্পর্কে কী বলে?”
বলিউডের বর্তমান প্রজন্মের প্রথমসারির অভিনেতা হয়েও ভিকি কৌশল এখনও সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী। এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন। স্ত্রী ক্যাটরিনাও নাকি বেশ হিসেবি। সংসার খরচ ঠিক করার জন্য বাড়ির সব পরিচারকদের একত্রিত করে রীতিমতো বৈঠক করেন তিনি। যা দেখে বেশ মজা পান ভিকি কৌশল।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, “সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্যাটরিনা প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের টিম নিয়ে মিটিংয়ে বসে। সব কর্মীদের ডাকেন এবং সংসারে কোথায় কী খরচ হচ্ছে, কিংবা আর কত টাকা ব্যয় হতে পারে? সবটা আলোচনা করে। সংসারের হিসেবরক্ষকও ক্যাটরিনা। এটা আসলে ভালো। তবে যখনই বাড়িতে এই মিটিংটা হয় তখন আমি ভীষণ মজা পাই। একেবারে দর্শকের মতো পপকর্ন নিয়ে বসে যাই।”
এরই মধ্যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ক্যাটরিনা-ভিকির সংসারের সুন্দর ও মজাদার দিকটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




