‘আমি বাংলায় গান গাই’ এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় আইসিইউতে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:০৯ ১১ ফেব্রুয়ারী ২০২৫
গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার, ফলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এসএসকেএম হাসপাতাল সূত্রের বরাতে সংবাদ প্রতিদিন জানায়, নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন প্রবীণ এই গায়ক। সোমবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনও হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। বর্তমানে চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কয়েকদিন আগেও হাসপাতালে শুয়ে ‘আমি বাংলায় গান গাই’ গেয়ে শোনান চিকিৎসকদের। কিন্তু হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হয় এবং পরে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এরপর তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা মিশ্র সংক্রমণের কারণে হতে পারে। অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও এখনো সেভাবে উন্নতি দেখা যায়নি।
প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে:
‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮),‘যেতে হবে’ (১৯৯৪),‘ওঠো হে’ (১৯৯৪),‘কুট্টুস কাট্টুস’ (১৯৯৭),‘স্বপ্নের ফেরিওয়ালা’ (২০০০),‘তোমাকে দেখেছিলাম’ (২০০০),‘স্বপনপুরে’ (২০০২),‘অনেক নতুন বন্ধু হোক’ (২০০৪),‘হযবরল’ (২০০৪),‘দুই কানুর উপাখ্যান’ (২০০৫),‘আঁধার নামে’ (২০০৭)
২০১১ সালের মার্চ মাসে বাংলাদেশে বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার ‘আমি বাংলায় গান গাই’ অ্যালবামটি প্রকাশিত হয়। এই কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় তার অনুরাগী ও সংগীতপ্রেমীরা প্রার্থনা করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




