হানিমুন থেকে ফিরে কেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে তাহসান?

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৭ ১৮ জানুয়ারী ২০২৫
বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে তাদের এই সুখী জীবনের খবর সবার মাঝে ছড়িয়ে পড়ে। বিয়ের পরপরই তারা মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছিলেন, আর ফেরার পরই কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে পা রাখেন এই গায়ক।
শুক্রবার তাহসান তার ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন, যেখানে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের মুহূর্তগুলো তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন উঠে, কেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে গেলেন তাহসান? এ প্রশ্নের উত্তর ছবির ক্যাপশনে দিয়েছেন তিনি নিজেই।
তাহসান বলেন, “গতকাল কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি। কিছু সপ্তাহ আগে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা একটি অভিজ্ঞতা ছিল। অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি।”
তাহসান জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এবং সেই দায়িত্বেই তিনি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। তিনি আরো বলেন, “কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে উঠে এসে নতুন জীবন শুরু করেছে। মানবিক সংস্থাগুলোর সাহায্য ও শরণার্থীদের ধৈর্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”
তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে দুই বছরের বেশি সময় ধরে কাজ করছেন। গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং গত ৪ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়েটি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




