ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিবের ‘দরদ’!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:০৯ ১৩ জানুয়ারী ২০২৫
শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা। নির্মাতা অনন্য মামুন প্রথমে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশসহ পাঁচটি ভাষায় ভারতে একযোগে মুক্তি পাবে এই সিনেমা। কিন্তু বাস্তবে সে পরিকল্পনার বাস্তবায়ন দেখা যায়নি।
২০২২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেলেও ‘দরদ’ ভারতে এখনও মুক্তি পায়নি। তবে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০ দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। এবার জানা গেছে, ভারতে মুক্তির আগেই ‘দরদ’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।
আইস্ক্রিন নামক ওটিটি প্ল্যাটফর্ম তাদের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করে জানিয়েছে, শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত ‘দরদ’ তাদের প্ল্যাটফর্মে আসছে। তবে ভারতে সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।
পাকিস্তানেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও, পরিবেশক প্রতিষ্ঠান প্রিভিউ কপি দেখার পর সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দরদের প্রমোশনের ক্ষেত্রেও ছিল তীব্র সমালোচনা। নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, সিনেমার টিজার প্রকাশ হবে দুবাইয়ের বুর্জ খলিফায়। শাকিব-ভক্তদের সঙ্গে বড় আয়োজন করে ট্রেলার প্রকাশেরও পরিকল্পনা ছিল। কিন্তু কোনো কিছুই বাস্তবে ঘটেনি।
এর প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। মুক্তির প্রথম দিনে কিছু দর্শক হলে গেলেও, দ্বিতীয় দিন থেকেই চিত্র পাল্টে যায়। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সব জায়গায় দর্শকশূন্যতা দেখা দেয়।
‘দরদ’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা এবং বাংলাদেশের ইমতু রাতিশসহ আরও অনেকে।
দর্শকের কাছে কতটা সাড়া ফেলতে পারে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘দরদ’, সেটাই এখন দেখার বিষয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




