বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন রিচি

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:১৬ ৪ জানুয়ারী ২০২৫
এদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী রিচি সোলায়মান। একটা সময় প্রচুর নাটক করেছেন। এক ঘণ্টার নাটক, ধারাবাহিক নাটকে নিয়মিত ছিলেন। তার অভিনীত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন তিনি। কিন্তু, হঠাৎ করেই অভিনয় কমিয়ে দেন। এরপর গত ৮ বছর আর অভিনয় করেননি।
রিচি সোলায়মান বলেন, '৮ বছর অভিনয় থেকে দূরে ছিলাম। তার মূল কারণ হচ্ছে আমার দুই সন্তান। ওদের সময় দিয়েছি। ওদের বড় করেছি। সন্তানদের প্রাধান্য আমার কাছে আগে ছিল।' দীর্ঘ বিরতির পর ফিরলেন ওয়েবফিল্ম 'গিরগিটি' নিয়ে। সম্প্রতি শুটিং করেছেন কলকাতায়।' গিরগিটি' ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন বিজয়া জানা। প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
সম্প্রতি ব্যবসায় নেমেছেন তিনি। এমনকি শুটিংয়েও ফিরেছেন। ডিসেম্বরের শেষদিকে উত্তরায় শুরু করেন বিউটি পার্লারের ব্যবসা। যেটির উদ্বোধন করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
এবার নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করছেন তিনি। গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে।
দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পী বলেন, 'জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা, এইসব সৃষ্টিকর্তার দান। মানুষের ভালোবাসা সত্যিই বড় বিষয়। এটাকে আমি সম্মান করি।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




