মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ‘সুকন্যা’


প্রকাশিত: ০২:৫৭ ২২ নভেম্বর ২০২৪
শুক্রবার মুক্তি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কন্যাশ্রী' অবলম্বনে নির্মিত ছবি 'সুকন্যা'। ছবিটি পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র এবং প্রযোজনা করেছেন সমীর মন্ডল। মমতার বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার গল্প বলে দেবে ছবির গল্প।
এই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন কণিকা ব্যানার্জী। খরাজ মুখার্জি, দেবশঙ্কর নাগের মতো তারকারাও অভিনয় করছেন। ছবিতে দেখা যাবে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। এমনকি একটি চরিত্রে দেখা যাবে প্রতিমন্ত্রী স্বপন দেবনাথকেও।
প্রযোজক সমীর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'বাণিজ্যিক কারণে ওই সময় ছবিটি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। কারণ পরিস্থিতি ভিন্ন ছিল।'
এদিকে ছবির পরিচালক উজ্জ্বল বলেন, 'ছবিটিতে নারীর অধিকার ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের ওপর জোর দেওয়া হয়েছে।'
কলকাতার এই ছবি 'সুকন্যা'-এর শুটিং 2023 সালের দুর্গাপূজার সময় শেষ হয়েছিল। সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ওপার বাংলা জুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। সব মিলিয়ে পরিস্থিতি শাসক দলের বিরুদ্ধে, ফলে মুক্তি পায়নি 'সুকন্যা' ছবিটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




