জিপিএ-৫ পাওয়ায় তিশাকে ‘অভিনন্দন হুররাম’ বললেন মুশতাক

খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:১২ ১৬ অক্টোবর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় অসম বয়সে বিয়ের কারণে বেশ আলোচিত-সমালোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিশা জিপিএ-৫ পেয়ে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। এরপর তিশার ফেসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিওতে তিশাকে অভিনন্দন জানান মুশতাক।
এসময় ভিডিওতে মুশতাক বলেন, আমার হুররামকে (তিশাকে ভালোবেসে এ নামে তিনি ডাকেন) অভিনন্দন। আপনারা জানেন আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে এবং আমাদের জীবনের অনেক চড়াই উতরাইয়ের পরেও তিশা বরাবরই ভালো শিক্ষার্থী হওয়ায় ঈর্ষণীয় ফলাফল করেছে। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন।
এদিকে ভিডিওর শেষে তিশা বলেন, রেজাল্টের মেসেজ দেখে প্রথমে বিশ্বাস করিনি। পরীক্ষার আগে শেষ দুই মাস অনেক বেশি পরিশ্রম করেছি। এটা যদিও নতুন কিছু নয়; আমার কাছে মনে হয়েছে, হ্যা আমিতো এটাই পাই। সবাই আমার জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ছিলেন মুশতাক। সে সময় কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হন তিশা। ষাটোর্ধ মুশতাক তরুণী তিশার প্রেমে পড়েন।
একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন। বিষয়টি তিশার পরিবার মেনে নিতে পারেননি। মেয়েকে হয়রানি ও অপহরণের অভিযোগ তুলে মামলা করে তিশার বাবা সাইফুল।
তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। গত বইমেলায় তিশাকে নিয়ে মুশতাকের লেখা বইও প্রকাশিত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




