শাকিরার সুরে প্রতিবাদী গান গাইলেন অভিনেত্রী শ্রুতি দাস।


প্রকাশিত: ০২:৪৬ ১৬ সেপ্টেম্বর ২০২৪
গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে একাধিকবার সরব হয়েছিলেন ভারতীয় নাটক ‘ত্রিনয়নী’ ও ‘রাঙাবউ’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস।

এবার বিখ্যাত পপ গায়িকা শাকিরার গানের সুরে প্রতিবাদের গান গাইলেন তিনি। নিজেই গানের কথা লিখেছেন, এই গান গেয়েই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন । তার এই গান শুনে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় বরাবর এই ঘৃণ্য কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি স্বামী স্বর্ণেন্দুর জন্মদিন পালন করতে একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। সেই ভিডিও ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
তা দেখে অনেকে মনে করেছেন যে প্রতিবাদ ভুলে বোধহয় আনন্দ উৎসবে ফিরলেন অভিনেত্রী। কিন্তু, তার এই প্রতিবাদী প্রয়াস সকলের এই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




