প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইবি ছাত্রশিবির


প্রকাশিত: ০৪:০৩ ৩০ অক্টোবর ২০২৫
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম শ্রেণির ২০২৪-২৫ বর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থীদের বরণ করেছে শাখা ছাত্রশিবির।
এসময় নবীনদের ফুল, আল-কুরআন, বুকলেট, বুক প্যাড, কলম, চাবির রিং, ছেলেদের টি-শার্ট ও মেয়েদের স্কার্পসহ উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর'র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সংগঠনটির সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি অধ্যাপক ড. আব্দুল হান্নান, দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যধ্যাপক ড. আব্দুল করিম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক সম্পাদক এইচ এম আবু মুসা, ব্যবসায়িক শিক্ষা সম্পাদক গোলাম কিবরিয়া। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ দুই সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আলী আফসার হামজা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সভাপতি শোয়াইব আহমেদের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, " আমরা শুধু দুনিয়ার সফলতা চাই না উভয় জগতের সফলতা চাই। রাসুল (সা:) বিদায় হজ্জের সময় আমাদেরকে কুরআন এবং সুন্নাহ আকড়ে ধরতে বলেছিলেন। আমরা রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সর্বত্র জায়গায় কুরআন আর সুন্নাহ আকড়ে ধরলেই সফলতা আসবে। আমরা কোরআনের প্রত্যকটা লাইন নিয়ে যতো বেশি চিন্তা করব ততো বেশি সমৃদ্ধ হবো। ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে আবার একটি পুনর্জাগরণ ঘটবে ও একটি ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা শুধু নিজের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেননি। মা-বাবাদের স্বপ্ন রয়েছে। শিক্ষকদের স্বপ্ন রয়েছে। এইগুলোকে আপনাদেরকে ধারণ করতে হবে। এই বিশ্ববিদ্যালয়কে আপন করে নিজের মত করে গড়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে। জ্ঞান মানে হলো আলো। এই আলোর মানে লাইট নয়। বরং মানুষের মধ্যে যে পশুত্ব রয়েছে তা দূর করে মনুষ্যত্ববোধ জাগ্রত করা৷ আপনাদের মধ্যে যে প্রজ্ঞা, ফিতরাত রয়েছে সেগুলোকে জাগ্রত করে সমাজ কে আলোকিত করার জন্যই এই বিশ্ববিদ্যালয়। আপনাদের সকল জ্ঞানের মূল উদ্দেশ্য হতে হবে মানুষর জন্য এবং কল্যানের জন্য।
ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, "আমরা ছাত্র রাজনীতির গুনগত পরিবর্তন চাই। আগে চলেছে শুধু গুম খুন রাহাজানি হত্যার রাজনীতি। এগুলো আর আমরা চাই না। আগে ধর্ষণে সেঞ্চুরি করে তা আবার প্রচার করে বেড়ানো হতো। এটাই হলো জাহেলিয়াতের রাজনীতি। এটা আর আমরা চাই না। কোনো গোলামীতন্ত্র আমরা চাই না। ইসলাম আমাদের এটা শেখায় না। যে রাজনীতি দিয়ে রাষ্ট্রের কল্যাণ করবে, শিক্ষার্থীদের কল্যাণ করবে, ক্যাম্পাসের সমস্যা আইডেন্টিফাই করে সমাধান বের করতে পারবে সেই রাজনীতি আমরা চাই।
দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, "আগামীর দিন শুধু সম্ভাবনার। আমাদের প্রচুর মানব সম্পদ রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক খনিজ সম্পদ রয়েছে। আমাদের যতো সম্পদ রয়েছে এগুলোকে সঠিক ভাবে ব্যবহার করার জন্য আমাদের দেশের কর্তাব্যক্তিরা তেমন ভাবে না। এগুলো নিয়ে ভাবার মতো নেতৃত্ব আমাদের দরকার। আমাদের দেশ নদীমাতৃকতা নিয়ে গড়ে উঠেছে। আমরা এই নদীগুলোকে একটা সুন্দর পর্যটন স্থানে পরিনত করতে চাই। দেশকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে চাই।
বিজ্ঞাপন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার