চবি আলাওল হল প্রাধ্যক্ষের পরামর্শে বিতর্ক, সম্পাদক কিনলেন ৫০ প্লেট


প্রকাশিত: ০৩:৫২ ২২ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে হল সংসদের নবনির্বাচিত রিডিংরুম, ডাইনিং ও লাইব্রেরি সম্পাদককে নিজের অর্থে নির্বাচনী ইশতেহার পূরণ করতে বলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ওই সম্পাদক নিজ খরচে শিক্ষার্থীদের জন্য ৫০টি প্লেট কিনে দিয়েছেন।
অভিযোগে অভিযুক্ত প্রাধ্যক্ষ হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক।
ভুক্তভোগী হল সম্পাদক শিহাবুর রহমান মোর নিউজকে জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তিনি প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান এবং লাইব্রেরির চেয়ারের বিষয়ে জানতে চান।
শিহাবুর বলেন,
“আমি স্যারকে বলেছিলাম— নির্বাচনের আগে লাইব্রেরির জন্য কিছু চেয়ার এসেছিল, সেগুলো এখন নেই। তখন স্যার আমাকে বলেন, ‘তুমি অফিসে জিজ্ঞেস করো না কেন? এত প্রশ্ন করছো কেন?’ আমি পরিচয় দেওয়ার পরও উনি রেগে গিয়ে বলেন, ‘তোমাদের ইশতেহার আমরা পূরণ করব না, নিজের টাকায় করো।’”
তিনি আরও বলেন,
“স্যারের ওই মন্তব্যে আমি অবাক হয়েছি। তাই প্রতিবাদ জানাতে নিজের টাকায় ৫০টি প্লেট কিনে ডাইনিংয়ের জন্য দিয়েছি। আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”
অভিযোগের বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন,
“অন্য সব হলের তুলনায় আলাওল হলে সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হয়েছে— প্রায় ৪০ লাখ টাকার কাজ সম্পন্ন করেছি। কিন্তু শিক্ষার্থীরা এসব ইতিবাচক দিক তুলে ধরে না। শিহাবুরের সঙ্গেও আমার কথা হয়েছে, তবে আমি জানতাম না সে কোন পদে নির্বাচিত হয়েছে।”
তিনি আরও যোগ করেন,
“চেয়ারগুলোর মানগত সমস্যা ছিল, তাই ফেরত পাঠানো হয়েছে। কিছু ইঞ্জিনিয়ারিং ত্রুটিও ছিল। আমি নিয়মিত হলে আসি, তবে সবাই সবসময় উপস্থিত নাও থাকতে পারে।”
অন্যদিকে, আলাওল হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন, প্রাধ্যক্ষ মাসে একবার বা দুই মাসে একবার হলে আসেন। হলে পানি, ওয়াইফাইসহ নানা সমস্যায় শিক্ষার্থীরা ভুগলেও তিনি তেমন খোঁজ রাখেন না।
একাধিক শিক্ষার্থী জানান, নির্বাচনের পর তারা আশা করেছিলেন, হল প্রশাসন ও সংসদ একসঙ্গে কাজ করবে। কিন্তু প্রাধ্যক্ষের এমন আচরণে তারা হতাশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
