জ্বালানি তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার


প্রকাশিত: ০৫:৫০ ৩০ মার্চ ২০২৬
অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে Power Division Bangladesh। সংশ্লিষ্টদের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে অবৈধ মজুতকারীদের ধরতে সহায়তা করলে তথ্যদাতাকে এই পুরস্কার দেওয়া হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রয়োজন নেই। পেট্রোল, অকটেন ও ডিজেলের মতো জ্বালানি অত্যন্ত দাহ্য হওয়ায় এগুলো অবৈধভাবে মজুত করা ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়।
এ বিষয়ে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়েছে।
সরকার স্পষ্টভাবে জানিয়েছে, জ্বালানি তেলের দাম এখনো বাড়ানো হয়নি। তাই অতিরিক্ত লাভের আশায় কেউ যেন অবৈধভাবে তেল মজুত না করে।
কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে এবং দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




