দুর্গাপুরের সীমান্তে মাদকবিরোধী অভিযান, সহিংসতায়-আহত ১


প্রকাশিত: ০৯:১৪ ৪ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল জব্দ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার জের ধরে শনিবার বিকালে রুবেল মানখিন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আহত করার অভিযোগ উঠেছে সুলাইমান নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফান্দা এলাকায় বিজিবি ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সুলাইমানের সন্দেহ হয়—বিজিবির এই অভিযানের পেছনে তথ্য সরবরাহ করেছে রুবেল মানখিন। সন্দেহের জের ধরেই শনিবার বিকেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি—মাদক চক্রের বিস্তার ও প্রভাব দিন দিন বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি
শনিবার রাত সাড়ে ১২টার দিকে ৩১ বিজিবির অধীনস্থ বারমারী বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফান্দা এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৬২ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল। জব্দকৃত মাদকদ্রব্য পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কারুজ্জামান (পিবিজিএম) জানান, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে এবং মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




