গৃহবধূর গলায় অস্ত্র ঠেকিয়ে চার লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই


প্রকাশিত: ০৬:৪৯ ১০ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার সময় সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা গৃহবধূ ফরিদা বেগমের গলায় ছুরি ঠেকিয়ে তার স্বর্ণালংকার ও চার লাখ দশ হাজার টাকা লুট করে।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত বাড়ির পিছনের চা বাগান থেকে বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে একাই ছিলেন ফরিদা বেগম। তারা তার গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি চায়। কৌশলে অন্য চাবি দিলেও দুর্বৃত্তরা আলমারির সুকেশ বের করে ঘরের বাইরে নিয়ে আসে। এক দুর্বৃত্ত গৃহিনীর নাকফুলও ছিনিয়ে নিয়ে পালায়।
ঘটনার পরপরই আতঙ্কে জ্ঞান হারান ফরিদা বেগম। বিষয়টি জানতে পেরে তার স্বামী আব্দুল মোতালেব বাজার থেকে বাড়িতে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতা-জনতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ভুক্তভোগী ফরিদা বেগম জানিয়েছেন, লোকদের মুখে মাস্ক ছিল, তাই তারা শনাক্ত করা যায়নি। দুর্বৃত্তরা সুকেশে থাকা চার লাখ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।
প্রতিবেশি ঝুনু বলেন, “এ গ্রামে আগে কখনও এমন ডাকাতির ঘটনা ঘটেনি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।” এলাকার সচেতন নাগরিকরা অনলাইন জুয়া, মাদক এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী ফরিদা বেগম সোমবার থানায় মামলা করেছেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এটি মূলত ছিনতাই এবং বিষয়টি তদন্তাধীন। একাধিক টিম কাজ করছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




