রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্টে মিলেছে ধর্ষণের প্রমাণ

প্রকাশিত: ১১:৩১ ২৪ মে ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ঘিরে আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সর্বশেষ ফরেনসিক পরীক্ষার রিপোর্টে ঘটনার বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রোববার (২৪ মে) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরেনসিক বিশ্লেষণে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য পাওয়া গেছে। তদন্তকারীদের মতে, ঘটনার পর শিশুটির মরদেহে বিকৃতির চিহ্নও পাওয়া যায়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে শনিবার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ পরীক্ষার রিপোর্ট হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন আলামত বিশ্লেষণের মাধ্যমে মামলার তথ্য-উপাত্ত যাচাই করা হয়েছে।
মামলাটি পরিচালনার জন্য সরকার বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকে দায়িত্ব দিয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
তদন্ত সূত্র জানায়, গত ২০ মে আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে অপর অভিযুক্ত স্বপ্না আক্তারকেও আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত রামিসা রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা আত্মগোপনে চলে গেলেও পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। তদন্তকারী সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
আলোচিত এই ঘটনাকে ঘিরে জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শেষে দ্রুত বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



