সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য


প্রকাশিত: ০৪:০১ ১৪ মে ২০২৬
রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। একই ঘটনায় এক বহিরাগতসহ পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে বিএএএমএস ও বিইউএমএস বিভাগের কয়েকজন শিক্ষার্থী রয়েছেন, যাদের মধ্যে দুইজন কলেজ শাখা ছাত্রদলের পদধারী নেতা বলেও জানা গেছে। গত ২২ এপ্রিল রাতে কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের পর জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম সামনে আসে বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে কলেজ প্রশাসন অভিযুক্তদের থানায় হস্তান্তর করে এবং ২৩ এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিল সভায় তাদের আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেয়। কলেজের একাধিক সূত্র দাবি করেছে, তদন্তে মোবাইল ফোন থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে এবং আরও কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে।
কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিক সিট বাতিল করা হলেও শিক্ষার্থীদের ছাত্রত্ব বহাল থাকবে। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে আলোচনা ও নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক



