ন্যায্য দাম না পেয়ে তেতুলিয়ার কৃষকের গমে ভাটা-লোকসানে মুখ ফিরিয়ে নিচ্ছে চাষিরা


প্রকাশিত: ০৫:৪১ ৩১ মার্চ ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক সময় গম ছিল প্রধান ফসলের মধ্যে অন্যতম। কিন্তু বর্তমানে ন্যায্য মূল্য না পাওয়া, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাজার ব্যবস্থাপনায় নানা অসঙ্গতির কারণে গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। ফলে ধীরে ধীরে এই অঞ্চলে গম চাষ কমে গিয়ে কৃষকরা ভুট্টা, মরিচসহ অন্যান্য লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২১ হাজার ১৫৮ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ২০ হাজার ২৪০ হেক্টরে। এর মধ্যে সবচেয়ে বেশি গম চাষ হয়েছে তেঁতুলিয়া উপজেলায়, যেখানে প্রায় ৬ হাজার ১০০ হেক্টর জমিতে গম উৎপাদন করা হয়েছে। তবে উৎপাদন বাড়লেও কৃষকের মুখে হাসি নেই। স্থানীয় হাটবাজারগুলোতে প্রতি মণ গম বিক্রি হচ্ছে মাত্র ১০০০ থেকে ১১০০ টাকায়, যা দিয়ে উৎপাদন খরচও তুলতে পারছেন না অনেক কৃষক।
স্থানীয় প্রবীণদের মতে, আধুনিক কৃষি ব্যবস্থার আগে তেঁতুলিয়া অঞ্চল ছিল মঙ্গাপীড়িত। তখন গম ছিল মানুষের প্রধান খাদ্য, এবং এই অঞ্চলে ব্যাপকভাবে গমের চাষ হতো। কিন্তু সময়ের পরিবর্তনে কৃষির ধরন বদলেছে। এখন লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন চাষিরা, আর গম হারাচ্ছে তার পুরোনো গুরুত্ব।
উপজেলার তিরনই হাটের কৃষক হাফিজুর রহমান বলেন, “গম চাষ করে এখন আর লাভ হয় না। বাজারে গমের দাম কম, কিন্তু মরিচ বা ভুট্টার দাম অনেক বেশি। সরকার নির্ধারিত দামে গম বিক্রির সুযোগও আমরা পাই না। খাদ্যগুদামে গম কেনার তালিকায় প্রকৃত কৃষকদের নাম থাকে না, সেখানে সিন্ডিকেট কাজ করে।”
কৃষকদের অভিযোগ, সরকার গমের মূল্য নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে গম বিক্রি করা কঠিন। সময়মতো সরকারি ক্রয় কার্যক্রম শুরু না হওয়া, তালিকায় অনিয়ম এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন। এতে করে তাদের লোকসান গুনতে হচ্ছে এবং গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, “কৃষকরা সব ধরনের ফসলই চাষ করছেন, তবে গমের ক্ষেত্রে আগ্রহ কিছুটা কমে গেছে। মূলত উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পেলে কৃষকরা নিরুৎসাহিত হন। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি।”
সব মিলিয়ে দেখা যাচ্ছে, ন্যায্য মূল্য নিশ্চিত না করা গেলে তেঁতুলিয়ায় গম চাষ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় বাজার নিয়ন্ত্রণ, স্বচ্ছ ক্রয়নীতি এবং মধ্যস্বত্বভোগী
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ



