পঞ্চগড় জেলা পুলিশের মুক্ত দিবস উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া


প্রকাশিত: ১০:১৭ ২৯ নভেম্বর ২০২৫
পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর সকালে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও পুলিশ সুপারের সাময়িক দায়িত্বে থাকা মোঃ ফরহাদ হোসেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে জেলা পরিষদ চত্বরে বধ্যভূমিতে শহীদ স্মৃতি স্তম্ভে দ্বিতীয়বার পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। এরপর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পঞ্চগড় জেলা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী এই দিনটি প্রতিবছরের মতো এবারও পঞ্চগড় জেলা পুলিশ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



