জনদুর্ভোগ লাঘবে সোমেশ্বরী নদীতে কাঠের সেতু নির্মাণ করলেন- ব্যারিস্টার কায়সার কামাল


প্রকাশিত: ০৯:০৩ ২৩ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮০০ মিটার দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেছেন নেত্রকোণা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর অভাবে শিবগঞ্জ–দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ সকল প্রকার যানবাহন চলাচল উপযোগী এ কাঠের সেতুটি নির্মাণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাঁশ-কাঠ দিয়ে তৈরি এ সেতুটি বর্তমানে এলাকাবাসীর বড় স্বস্তি বয়ে এনেছে।
সেতু দিয়ে যানবাহন পারাপারের ক্ষেত্রে সামান্য টোল নেওয়া হবে এবং টোল থেকে প্রাপ্ত সমস্ত আয় স্থানীয় মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে ঘোষণা দেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরও জানান, জনগণের ভালোবাসার প্রতিদানে নির্বাচিত হলে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী ও নান্দনিক সেতু নির্মাণ করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এসময় সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ পৌর, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী আহমেদ উমর তাসবি বলেন, “নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন স্কুলে যেতে আমাদের ভোগান্তি পোহাতে হতো। ব্যারিস্টার কায়সার কামাল স্যারের উদ্যোগে এখন সহজে যাতায়াত করা যাচ্ছে। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আমাদের একটাই প্রত্যাশা—তিনি এমপি নির্বাচিত হয়ে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করবেন।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান



