পঞ্চগড়ে তারুণ্যের উৎসব উদযাপন: র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ


প্রকাশিত: ১২:১৫ ১৫ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দুপুরে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের উদ্যোগে এবং সবুজ আন্দোলন, পঞ্চগড়ের সহযোগিতায় জগদল নুর আক্তার সরকারি দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে গ্রীণ স্কুল ক্যাম্পেইন, কুইজ প্রতিযোগিতা, সচেতনামূলক র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বাড়াতে এসব কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বিজ্ঞ জিপি, জগদল নুর আক্তার সরকারি দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী পরিবেশ সচেতনতা ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও উপস্থাপন করেন। বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং স্কুল পর্যায়ে পরিবেশ শিক্ষা ছড়িয়ে দেওয়াই প্রকৃত টেকসই উন্নয়নের ভিত্তি।
আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মাঝে সবুজ আন্দোলন কর্তৃক প্রদত্ত গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আরও উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ পরিবেশ আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



