চুয়াডাঙ্গায় বীজে জালিয়াতি ও অতিমূল্যে সার বিক্রি, ধরা খেল তিন ব্যবসায়ী


প্রকাশিত: ০৪:৪৬ ৯ অক্টোবর ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগরে বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য ও মূল্য না থাকায় এবং বেশি দামে সার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃকপক্ষ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ তদারকি চলে।
চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, এদিন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর বাজারে বীজ, কীটনাশক, ও মুদি দোকানে তদারকি পরিচালিত হয়। এ সময় বীজের প্যাকেট আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স শীলা বীজ ভান্ডারের মালিককে ২৫ হাজার ও মেসার্স গ্রীন লাইফ সীডসের মালিককে ৫ হাজার টাকা ও বেশি দামে সার বিক্রি করায় একই আইনের ৪০ ধারায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । অভিযানের সময় তাদের মূল্য-তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয় বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
এমএনবিডি/এম এ মামুন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু



