অলৌকিক নলকূপে দিনরাত ঝরছে পানি!


প্রকাশিত: ০৫:১৭ ১৩ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী গ্রাম ভাবেরমুড়া অলৌকিক একটি নলকূপের কারণে এখন সারা অঞ্চলে পরিচিতি পাচ্ছে। প্রায় দুই যুগ আগে গ্রামের পানির সংকট মেটানোর উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল এই নলকূপ। কিন্তু আশ্চর্যজনকভাবে, হাতল ছাড়া এটি দিনরাত অনবরত পানি সরবরাহ করছে, যা স্থানীয়দের কাছে এক অলৌকিক ঘটনা হিসেবে পরিচিত।
গ্রামবাসী জানিয়েছেন, এই নলকূপ শুধু ভাবেরমুড়া গ্রামের মানুষের নয়, আশপাশের পাঁচ-ছয়টি গ্রামেরও প্রধান পানির উৎস। এমনকি সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও মানুষ এখানে পানি সংগ্রহ করতে আসেন। কেউ পান করছেন খাবার পানি হিসেবে, কেউ ব্যবহার করছেন ওজুতে, আবার কেউ বিশ্বাসের টানে এ নলকূপের পানি পান করছেন।
স্থানীয় কামাল মিয়া বলেন, “এখানে দরবার শরীফ থাকায় প্রতি মাসে এবং বছরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা মাজারে আসেন। তখন ওজু করার বা পানি পান করার সুবিধা খুব কম ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে এই নলকূপটি স্থাপন করা হয়।”
অন্য এক স্থানীয়, হারুন মিয়া, জানিয়েছেন, “মাজারের পাশে এই নলকূপ হওয়ায় এবং হাতল ছাড়াই অনবরত পানি ঝরায়, ভক্তরা এটিকে অলৌকিক ভাবছেন। অনেকের বিশ্বাস, এই পানি পান করলে আরোগ্য লাভ হয় এবং মনের আশা পূরণ হয়। কৃষির কাজে ও খরা মৌসুমে এই পানি অপরিহার্য ভূমিকা রাখে।”
এই নলকূপের পানি শুধু গ্রামীণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছে না, বরং কৃষি জমিতেও সেচের উৎস হিসেবে কাজ করছে। খরা মৌসুমে অন্যান্য এলাকায় মানুষ পানির জন্য হাহাকার করলেও ভাবেরমুড়ার কৃষকরা এই নলকূপের ওপর নির্ভরশীল।
ভারতের ত্রিপুরা থেকে আসা শরীফ নামে এক যুবক বলেন, “এটি সত্যিই অলৌকিক। হাতল ছাড়া নলকূপ থেকে পানি ঝরছে। শীতকালে অন্য পুকুর বা খাল খুব ঠান্ডা থাকে, কিন্তু এই নলকূপের পানি গরম থাকে। আমরা এখানে গোসলও করি।”
মাহফুজ নামের এক স্থানীয় আরও জানান, “এই নলকূপ থেকে ঝরছে পানি শুধু মানুষদের জন্য নয়, এটি আশপাশের কৃষি জমিতেও পৌঁছে যাচ্ছে। কয়েক শতাধিক জমিতে এই পানি দিয়ে সেচ দেওয়া হচ্ছে, বিশেষ করে খরা মৌসুমেও কৃষকরা পানির সংকটে পড়ছেন না।”
ভাবেরমুড়ার গ্রামবাসীর কাছে এই নলকূপ কেবল পানি সরবরাহের উৎস নয়, বরং জীবনের এক অলৌকিক প্রতীক, যা মানুষের বিশ্বাস ও আশা জাগায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



