সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা!
ফটো সংগৃহীত

প্রকাশিত: ১২:১৯ ৬ অক্টোবর ২০২৪
সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমকে গ্রেফতার করা হলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা। বুধবার (২ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই ঘোষণা দেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়।
আশরাফুল ইসলাম তার পোস্টে লিখেন, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি-মন্ত্রী গ্রেফতারের খবর আমি চাই না। র্যাব, ডিবি যদি রাজবাড়ীর সাবেক চোর ও দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারে, তবে তাদের ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।
জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার। বিশেষ করে রাজবাড়ী জেলার রাজনীতি ও নেতাদের অনিয়ম নিয়ে তিনি প্রায়ই লেখালেখি করেন। সামাজিক সেবামূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
আশরাফুল ইসলাম বলেন, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি জিল্লুল হাকিম একজন দুর্নীতিবাজ ও জনগণের সম্পদ লুটপাটকারী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে গ্রেফতারে উৎসাহিত করতে আমি ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে এই দুর্নীতিবাজ নেতার বিচারের আওতায় আনার জন্য এগিয়ে আসা উচিত।
উল্লেখ্য, আশরাফুল ইসলাম ২০১৫ সালেও রাজবাড়ী জেলার মাদক ও সন্ত্রাস দমনে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুলসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে তিনটি ও বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুল ও তার ছেলে মিতুল গ্রেপ্তার হয়নি।
১৯৯৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিল্লুল হাকিম অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পতনের পর জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

