মেয়াদ ফুরোচ্ছে বার্কলের, আইসিসির সভাপতি হবেন কি তাহলে জয় শাহ?


প্রকাশিত: ০২:৫৮ ২১ আগস্ট ২০২৪
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লেগেছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বদলে গেছে ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতিসহ একাধিক পদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেতৃত্বেও পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে। তবে তা হতে চলেছে আইসিসির বর্তমান সভাপতি গ্রেগ বার্কলের মেয়াদ ফুরানোয়। এরপর ওই দায়িত্বে কে আসবেন, এখন সেই আলোচনা শুরু হয়েছে।
আগামী নভেম্বরে পদ ছাড়বেন বার্কলে। তৃতীয় মেয়াদে তিনি আর আইসিসির সভাপতি হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে গতকাল জানিয়েছেন। এরপর নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে নাম শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ’র। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। নতুন চেয়ারম্যান বাছাই করতে নির্বাচন হবে কি না, সেটা এখন নির্ভর করছে জয় শাহের ওপর। তবে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম তিনিই আইসিসির নতুন সভাপতি হতে যাচ্ছেন বলে আলোচনা তুলেছে।
এর আগে মঙ্গলবার আর আইসিসির চেয়ারম্যান পদে থাকবেন বলে জানিয়ে দেন বার্কলে। একই বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘ভবিষ্যৎ চেয়ারম্যান হওয়ার জন্য বর্তমান পরিচালকদের মনোনয়ন ফরম ২৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে। যদি একজনের বেশি প্রতিদ্বন্দ্বী থাকেন, তাহলে নির্বাচন হবে। নতুন চেয়ারম্যান ২০২৪-এর ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন।’
বার্কলে প্রথম দফায় ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের জন্য আইসিসি প্রধানের দায়িত্ব নেন তিনি। নিয়ম অনুযায়ী তার সামনে তৃতীয়বার আইসিসি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করারও সুযোগ ছিল। তবে তিনি সেই পথে হাঁটছেন না। ফলে ওই দায়িত্বে নতুন কাউকেই দেখা যাচ্ছে এতটুকু নিশ্চিত।
এদিকে, আইসিসির দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে গুঞ্জনের শীর্ষ থাকা জয় শাহ’র বিসিসিআইয়ের দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাকি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তিনি ভারতীয় বোর্ডের সচিব থাকবেন। আইসিসির দায়িত্ব নিতে হলে জয় শাহকে আগেভাগেই দেশের বোর্ড ছাড়তে হবে। বিসিসিআই সচিবের পাশাপাশি জয় শাহ এই মুহূর্তে আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির শীর্ষে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জয় শাহ প্রায় এক বছর বাকি থাকতেই বিসিসিআইয়ের চেয়ার ছাড়তে পারেন এবং দায়িত্ব নিতে পারেন আইসিসির। আইসিসিতে তার প্রভাব বিস্তর। তিনি চেয়ারম্যান হতে চাইলে কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলে মনে হয় না। যদি নিতান্তই ভোটাভুটি হয়, তবে ৯টি ভোট নিজের দিকে টানা জয় শাহর কাছে নিতান্ত সহজ বিষয়!
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




