তামিমকে সঙ্গে নিয়ে বিসিবি পরিদর্শন, যা বললেন আসিফ মাহমুদ


প্রকাশিত: ০৫:১৮ ১৯ আগস্ট ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টাকে বরণে সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলায় ছিল রাজ্যের ব্যস্ততা।

গণমাধ্যমকর্মীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেয়েছে।
ক্রীড়া উপদেষ্টার আগেই বিসিবিতে আসেন তামিম ইকবাল। দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। পরে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা।
শুরুতে আসিফ মাহমুদ বলেন, 'নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।'

নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন, 'নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে উইমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলা ঠিক করে দিতে পারব।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




