ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড


প্রকাশিত: ০৩:০৮ ৪ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে নরওয়ে। তবে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বাস্তববাদী অবস্থান নিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড এরলিং হালান্ড। তার মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নরওয়ের কাজ সহজ হবে না।
আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নরওয়ের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন হালান্ড। এর আগে আন্তোনিও নুসা নরওয়েকে এগিয়ে দেন। পরে আইভরি কোস্ট সমতা ফিরিয়ে আনলেও শেষ দিকে হালান্ডের গোলেই জয় পায় স্ক্যান্ডিনেভিয়ান দলটি।
ম্যাচ শেষে হালান্ড বলেন, নরওয়ের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে তারা শুধু গ্রুপ পর্বই পেরোয়নি, এখন নকআউট পর্বেও জায়গা করে নিয়েছে।
ব্রাজিলের বিপক্ষে সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হালান্ড বলেন, সুযোগ খুব কম। তবে তিনি মনে করেন, এখন নরওয়ের ওপর চাপ কম। তাই দলটি স্বাধীনভাবে খেলতে পারবে এবং মুহূর্তটি উপভোগ করতে পারবে।
নরওয়ের অধিনায়ক মার্টিন ওদেগার্ডও ব্রাজিল ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, নরওয়ে-ব্রাজিল ম্যাচের ইতিহাস তারা ছোটবেলা থেকেই শুনে এসেছেন। এবার সেই ম্যাচে নিজেরা খেলতে পারা তাদের জন্য বিশেষ অভিজ্ঞতা।
১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। সেই স্মৃতি এবারও দলটির অনুপ্রেরণা হতে পারে।
আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা




